করোনায় সাধারণ মানুষের নিরাপত্তা (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ১০৮৬২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৯৭৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৭৯ জনে। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৬ লাখ ৮২ হাজার ৬৪৪ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুসারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯৮৯ জন। এছাড়া মৃত্যু হয়েছে ২১৫ জনের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২১ লাখ ২৬ হাজার ৯৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৯৭ হাজার ৩০০ জন।

দিনে সংক্রমণের হিসাবে জার্মানির পরই রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ তিন হাজার ৯৪৯ জন, মৃত্যু হয়েছে ৭২২ জনের। একদিনে সুস্থ হয়েছে এক লাখ ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ২১ হাজার ৬৩৩ জন।

এদিকে দিনে মৃত্যুর হিসাবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৯১৭ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৩১৮ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৬২৮ জন ও মারা গেছেন ৯ লাখ ৪২ হাজার ৬ জন।

আরও পড়ুন: আমিরাতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে যায়। গত বছরের ১১ মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা