স্বাস্থ্য

খুলনায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৪০ জনের।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এছাড়া যশোরে ১৫ জন, ঝিনাইদহে ৯ জন, বাগেরহাটে ১১ জন, নড়াইলে ২৩ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১৯ জন ও মেহেরপুরে ২৩ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯১ জন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বাবার হাতে মেয়ে খুন

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে যশোরের অভয়নগরের হাসিনা (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৩৮ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ২০ জন, ইয়ালোজোনে ১৩ জন এবং আইসিইউতে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ দিন বিভাগের মধ্যে ঝিনাইদহে দুইজন এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর খুলনায় ৩৮ জন ও সাতক্ষীরায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৭ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮৯৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৫৬ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৯৮ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৭ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা