ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

দেশে ক্যানসার আক্রান্ত ২০ লাখ

নিজস্ব প্রতিবেদক: করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত। এমনটাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ব‌লেন, ক্যানসারের পাশাপা‌শি লিভার, কিড‌নি, হার্টসহ নানা‌বিধ ননক‌মিউ‌নিক্যাবল রো‌গে লাখ লাখ মানুষ প্রতিবছর আক্রান্ত হ‌চ্ছেন, মারাও যা‌চ্ছেন। এসব রো‌গের কারণ আমা‌দের খাদ্যাভাস, কীটনাশ‌কের অ‌ধিক ব্যবহার, প‌রি‌বেশ দূষণ এবং সব‌চে‌য়ে বে‌শি খারাপ হ‌চ্ছে ধূমপান। আমা‌দের এসব নিয়ন্ত্রণ কর‌তে হ‌বে।

তিনি আরও ব‌লেন, এক সময় ক‌লেরা, ডা‌য়ে‌রিয়া, টাইফ‌য়েড, যক্ষা এসব রো‌গেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হ‌য়ে‌ছে। আমা‌দের স্বাস্থ্য‌ সেবার মান সে সময়ের তুলনায় অ‌নেক সমৃদ্ধ হ‌য়ে‌ছে। ফ‌লে আমরা ক্যানসারের ম‌তো রোগ‌কেও স্বাস্থ্য‌সেবা দি‌য়ে নিয়ন্ত্রণে আন‌তে পারবো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা