বিশ্বে এ পর্যন্ত করোনায় ৩৮ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে একদিনে করোনা শনাক্ত ৩০ লাখ

আন্তর্জতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৪১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ লাখ ১৭ হাজার ৮০৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন বিপরীতে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। যুক্তরাষ্ট্রয় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন ও মারা গেছেন ২ হাজার ৭৫৭ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৬৭৮ জন ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু হয়েছে ২১৭ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৯৪ জন ও মৃত্যু হয়েছে ৩৯৫ জনের।

স্পেনে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ২২২ জন, মৃত্যু হয়েছে ২২৪ জনের। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৫ জন, মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩২২ জন, মৃত্যু হয়েছে ১৭৪ জনের। ব্রাজিলে মারা গেছেন ৯৪৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৫৫২ জন।

আরও পড়ুন: আরব আমিরাতে যুদ্ধ জাহাজ-বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা