করোনা সংক্রমণ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ১১ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ১৬৮ জন মারা গেছেন। এসময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৮ লাখ ৬২ হাজার ৬৪৬ মানুষ। এ নিয়ে এ ভাইরাসে মৃত্যু বেড়ে ৫৭ লাখ ৪ হাজার ১৫৫ জন ও আক্রান্ত বেড়ে ৩৮ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। তবে এসময়ে প্রাণহানির শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত আর সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, পোলান্ড, কলম্বিয়া, যুক্তরাজ্য।

অপরদিকে ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৮১ জনের মৃত্যুর পাশাপাশি একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট আক্রান্ত বেড়ে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন ও মৃত্যু বেড়ে ১ লাখ ৩১ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন। এসময়ের মধ্যে ভাইরাসটিতে মারা গেছেন ২ হাজার ৭৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন ও মোট মারা গেছে ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও প্রাণহানিতে তৃতীয় অবস্থানে থাকা দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৮ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৭৫ জন ও মোট মারা গেছে ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জন।

আরও পড়ুন: করোনায় আরও ৩১ জনের মৃত্যু

একদিনে ২৪ ঘণ্টায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র এবং ভারতের পরেই তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এসময়ের মধ্যে ৬৬৩ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ১২ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৯১৩ জন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা