স্বাস্থ্য

করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের জানুয়ারি মাসে করোনায় মৃত্যুদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি। এছাড়া ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৮৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয় ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। বছরের প্রথম মাসে করোনায় মারা যান ৩২২ জন।

বুধবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানানো হয়। এতে তথ্য উপস্থাপন করেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি জানান, গত ডিসেম্বরে করোনায় দেশে মারা যায় ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি। জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে ২৩৪ জন, অর্থাৎ ৭৩ শতাংশ করোনা টিকা নেননি। ২৭ শতাংশ বা ৮৮ জন টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন মাত্র ১৮ জন আর দুই ডোজ নিয়েছিলেন ৬৮ জন। তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার বা তৃতীয় ডোজের টিকা পেয়েছিলেন।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। যারা টিকা নিচ্ছেন না তাদেরই মৃত্যু বেশি হচ্ছে। ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে মৃত্যুহার বেশি। জানুয়ারিতে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। কাজেই সংখ্যার বিচারে রোগীর সংখ্যা বহুলাংশে বেড়েছে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টে (উপধরন) শনাক্ত হয়েছে। এ সাব-ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক। তাই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। সংক্রমিত রোগীর সংখ্যা যেন না বাড়ে সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

আরও পড়ুন: মেয়েকে আমেরিকায় পড়তে পাঠানোয় পরিবার সমাজচ্যুত

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা