ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

খুলনায় করোনার শনাক্তের হার বেড়ে ৪১ শতাংশ

খুলনা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসের ২ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪১.১৪। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা কমেছে। তবে সে অনুপাতে বেড়েছে শনাক্তের হার। বিভাগের ১০ জেলার ৮টিতে সংক্রমণের হার ৪০ এর ওপরে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ৮৫৭ জনের মধ্যে খুলনা জেলায় ২৬০, যশোরে ৯৪, ঝিনাইদহে ৫২, কুষ্টিয়ায় ২১৩, নড়াইলে ৩২, মেহেরপুরে ২১, চুয়াডাঙ্গায় ৫১, সাতক্ষীরায় ৬১, বাগেরহাটে ২৯ ও মাগুরায় ৪৪ জন রয়েছেন।

বিভাগের মধ্যে মাগুরায় সংক্রমণের হার ৭০.৯৭। এছাড়া বাগেরহাটে ৫১.৭৯, সাতক্ষীরায় ৪৮.৩, ঝিনাইদহে ৪৬.৮৫, মেহেরপুরে ৪৬.৬৭, যশোরে ৪৪.৩৪, নড়াইলে ৪৩.৮৪, কুষ্টিয়ায় ৪০.৮৮, খুলনায় ৩৯.৯৪ ও চুয়াডাঙ্গায় ২০.২৪ শতাংশ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা