স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে একদিনে করোনাভাইরানে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৭৫০ জনে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৩ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৫৫ হাজার ৯৩৫ জনে।

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ২৭ হাজার ৪৫৫ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৮ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৩৬ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৬৮৯ জন। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৩৫১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৩৩৩ জন আক্রান্ত এবং ৯ লাখ ২ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৮১৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৪ লাখ ৪ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ৭৭০ জন।

ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৯৭২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৬২৫ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২৭ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬৯৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৬ লাখ ২০ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯২ হাজার ৩৫৬ জন।

ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ২৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৮১ লাখ ২২ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৩০ হাজার ১৫ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত এক কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৪০ জন।

মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৩০৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬২৭ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৭৯ হাজার ২৯৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৮৯ জন, আর্জেন্টিনায় ৩৩৩ জন, কলম্বিয়ায় ২৭৩ জন, পোল্যান্ডে ২৬২ জন, জার্মানিতে ১৮২ জন, কানাডায় ১৮১ জন, স্পেনে ১৭৬ জন, তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৬০ জন, ইউক্রেনে ১৫৪ জন, ভিয়েতনামে ১২৬ জন, গ্রিসে ১১৩ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা