প্রতীকী ছবি
স্বাস্থ্য

করোনায় মৃত্যু-আক্রান্ত বেড়েছে প্রায় দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনে। এসময় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন। এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) করোনায় আক্রান্ত হন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৫ জনের। ফলে একদিনে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটার থেকে জানা যায়, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৪৪ জন। মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ১৯৬ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৮ রাখ ৮২ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৪১ জনের।

রাশিয়ায় মৃত্যু হয়েছে ৯৩৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২১০ জন।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের।

ইতালিতে আক্রান্ত দাঁড়ায় ৩০ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয় ১৪২ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা