ফাইল ফটো
স্বাস্থ্য

৩ কোটি ৪৮ লক্ষাধিককে দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৪৮ জন করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। তিন কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

রোববার (২১ নভেম্বর) দেশে সাত লাখ ৮৭ হাজার ৮৭৪ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত তিন লাখ ৬৪ হাজার ৩৪৬ শিক্ষার্থী প্রথম ডোজ এবং ২২২ জন দ্বিতীয় ডোজ পেয়েছে।

গত ১ নভেম্বর ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এছাড়া এদিন তিন লাখ ১০ হাজার ৮৯০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আর ৪৮ হাজার ৪৫৪ শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩৭ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

সানিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা