ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

টিকা প্রয়োগ ছাড়ালো ৬ কোটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত ছয় কোটি ১ লাখ ৬০ হাজার ৭৮১ ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন তিন কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৬৮ জন। দুই কোটি ২ লাখ ৬৪ হাজার ৫১৩ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। টিকাগুলো হলো চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের।

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৪৬ হাজার ৭১৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই হাজার ২২৭ জন। ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ২৭ হাজার ৬২৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন সাত হাজার ৯৮৬ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৬০ হাজার ৭৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৫২২ জন। মডার্নার দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন হাজার ৩০৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা টিকা পেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৬০ লাখ ২১ হাজার ৭৪৬ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা