ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মমেক)। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ময়মনসিংহে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এদের মধ্যে ময়মনসিংহের দুজন ও নেত্রকোনার একজন।

নিহতরা হলেন, ময়মনসিংহ সদরের রেনু আরা (৫০, মুক্তাগাছা উপজেলার হিরা মিয়া (৬০) ও নেত্রকোনা পূর্বধলা উপজেলার সায়েদ আলী (৫০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে তিনজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও সুস্থ হয়ে দুজন হাসপাতাল ছেড়ে গেছেন।

গত ২৪ ঘণ্টায় ১৩৪ নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা