ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

১ কোটি ৮২ লাখ জনের ২ ডোজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: দেশে এ পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জনের করোনা টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন তিন কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জন। সবমিলিয়ে দেশে পাঁচ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োগ হওয়া টিকার মধ্যে রয়েছে চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার। সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন আট হাজার ২৯০ জন এবং দ্বিতীয় ডোজ ১ হাজার ৯৯২ জন।

পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ১৪ হাজার ৭০১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৭ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৮৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫৬ জন। মডার্নার টিকা প্রথম ডোজ পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ হাজার ৯০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৫৭ জন টিকা পেতে নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা