স্বাস্থ্য

নার্স দিয়ে ডেলিভারিতে ২ নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নার্স দিয়ে ডেলিভারি করায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, অন্তঃসত্ত্বা মাহিনূরের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরে। তার প্রসব ব্যথা উঠার পর মঙ্গলবার সকালে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার না থাকায় আমেনা নামে এক নার্সের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয় বলে অভিযোগ স্বজনদের।

এ বিষয়ে নবজাতকের পিতা মোহাম্মদ শাহ্ আলম জানান, ডেলিভারির পর আমরা অন্য হাসপাতালে নিতে চেয়েছিলাম। তারা দেড় ঘণ্টার মতো বাচ্চাদের এই হাসপাতালেই রেখেছেন। তা ছাড়া অনুমতি না নিয়ে ডেলিভারি করা হয়েছে বলেছে জানান তিনি।
তিনি আরও জানান, যা হওয়ার তা হয়ে গেছে। আমরা কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না।

এ বিষয়ে ওই হাসপাতালের ব্যবস্থাপক আবুল বাসার নার্স দিয়ে ডেলিভারি করানোর বিষয়টি অস্বীকার করে বলেন, মাহিনূর ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আমরা তাদের অনুমতি নিয়েই ডেলিভারি কার্যক্রম সম্পন্ন করেছি। তা ছাড়া বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাচ্ছিল বলে ডেলিভারি করানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, হাসপাতালের চেয়ারম্যান সাজেদা বেগম ও ওই নার্স আমেনার নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান জানান, নবজাতকের পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

কথা হলে জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা