স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ৪

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। একই সময়ে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩৩ জনের দেহে ভাইরাসটি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮১ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে চন্দনাইশ ২, বোয়ালখালী ৪, পটিয়ায় ১, রাউজান ৯, রাঙ্গুনিয়া ৫, হাটহাজারী ১৬, ফটিকছড়ি ৫, সন্দ্বীপে ১ ও সীতাকুণ্ড ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর লোহাগড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা ও মিরসরাই উপজেলায় কেউ আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে নগরীতেই ৭২ হাজার ৮৯১ জন। বাকি ২৭ হাজার ৫৬১ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ২ জন চট্টগ্রাম নগরের। আর বাকি ২ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৫৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা