স্বাস্থ্য

টিকা দিয়ে সেঞ্চুরি করলেন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: ক্রিকেটে সেঞ্চুরি করতে অনেক ঘাম ঝরাতে হয়। ফুটবলে গোলের সেঞ্চুরি করতে তো আরও বেশি কষ্টকর কিন্তু টিকা পুশ করতে তেমন কষ্টই হয় না। তাই ডাক্তার না হয়েও কুমিল্লায় নিজ কার্যালয়ে শতাধিক ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নাদিয়া নাসরিন।

এই নারী কাউন্সিলর গত ৯ আগস্ট নগরীর গাংচর এলাকায় তার নিজ কার্যালয়ে নিয়ে এসব মানুষকে টিকা প্রদান করে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই টিকা প্রদানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কাউন্সিলর নাদিয়া নাসরিন নগরীর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

জানা গেছে, গত ৯ আগস্ট দুপুর ১২টার দিকে নগরীর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে স্থানীয় কিছু প্রভাবশালী লোক শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের লোকদের আগে টিকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণ হট্টগোল ও হাতাহাতি শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এর পর সংঘর্ষের আশঙ্কায় ওই কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এতে কাউন্সিলর নাদিয়া নাসরিন বেশ কয়েকটি টিকার ভায়েল ও বেশ কিছু বিশেষ সিরিঞ্জ নিয়ে টিকা কেন্দ্রের অদূরে তার নিজের বাড়ির সামনের কার্যালয়ে চলে যান।

এ সময় তার অনুসারীরাও ওই কার্যালয়ে যান। সেখানে তিনি নিজ হাতে টিকাপ্রত্যাশীদের মধ্যে করোনার টিকার (মডার্না) প্রথম ডোজ প্রয়োগ করেন।

কাউন্সিলর নাদিয়া নাসরিন বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, গত ৯ আগস্ট নগরীর হারুন স্কুলকেন্দ্রে টিকা গ্রহণ নিয়ে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে ওই সেন্টারে টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় টিকাগুলো স্কুলের পাশেই আমার অফিসে নিয়ে আসি। এর পর নিজেই মানুষের শরীরে টিকা পুশ করে দিই। আমি প্রায় ১০০ জনকে টিকা প্রদান করেছি।

তিনি বলেন, আমার টিকা দেয়ার প্রশিক্ষণ ও সনদ আছে। তাই আমি নিজেই টিকা দিয়েছি। এতে কারও কোনো অসুবিধা হয়নি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, টিকা প্রদান তো কাউন্সিলরের কাজ না, তিনি কোনোভাবেই টিকা পুশ করতে পারেন না। বিষয়টি বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জেনেছি। এ নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আমরা ব্যাখ্যা চাইবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা