স্বাস্থ্য

টিকা পেতে নিবন্ধন ছাড়ালো ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনার টিকা পেতে নিবন্ধন সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৬ জন নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৯৮০ জন। প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৬৬৯ জন এবং দ্বিতীয় ডোজ ৫২ লাখ ২৪ হাজার ৩১১ জন।

গত ২৪ ঘণ্টার হিসাবে বলা হয়েছে, ৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন টিকা নিয়েছেন। ২ লাখ ৮৮ হাজার ৫০৭ জন প্রথম ডোজ নিয়েছেন। এরমধ্যে ১ লাখ ৬০ হাজার ৬০২ পুরুষ এবং ১ লাখ ২৭ হাজার ৯০৫ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৮ লাখ ৩৬৬ জন। এরমধ্যে ৯১ হাজার ৪০৬ পুরুষ এবং ৬৬ হাজার ৯৬০ নারী। অপরদিকে ২৪ ঘণ্টায় সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৯৩ হাজার ৯৮৬ জন। এরমধ্যে ৫১ হাজার ৭৮ পুরুষ এবং ৪২ হাজার ৯০৮ নারী। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকাগ্রহীতা বৃদ্ধি পেয়ে ৭০ লাখ ৩৪ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে।

সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৭ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৪২৩ জন ও নারী ১৫ হাজার ৪১৪ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৯১ হাজার ৭৬১ জন।

বৃহস্পতিবার ১ লাখ ৯২ হাজার ৯১১ জন মডার্নার প্রথম ডোজের টিকা নেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ৬৫৪ জন ও ৮৪ হাজার ২৫৭ জন নারী রয়েছেন। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৪ হাজার ৭০০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোন টিকা দেওয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন হাজার ৭০২ জন। এদের মধ্যে পুরুষ তিন হাজার ৩২৮ জন ও নারী ৩৭৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৮১ জন।

একই সময়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নেন এক হাজার ৬১০ জন। তাদের মধ্যে পুরুষ ৮৭০ জন ও নারী ৭৪০ জন। ১২ আগস্ট পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৭৮০ জন।

১ লাখ ১১ হাজার ৬৯০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এরমধ্যে ৬২ হাজার ৫৫৭ জন এবং ৪৯ হাজার ১৩৩ নারী। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪৮ লাখ ৮২ হাজার ৪৩৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা