স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আরও ৮ মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একদিনে আটজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৬১৬ জন। শুক্রবার (১৩ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ৬১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে নগরেই ৩৬৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১৮ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে হাটহাজারীতে ৬৭, রাউজানে ৩৬, সাতকানিয়ায় ২৪, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ৭, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ২৮, রাঙ্গুনিয়ায় ১২, ফটিকছড়িতে ১০, সীতাকুণ্ডে ৭, লোহাগাড়া ২, বাঁশখালীতে ৪ ও মিরসরাইয়ে ১০ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯৩ হাজার ৮৮৪ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম নগরেরই ৬৯ হাজার ৪১ জন। বাকি ২৪ হাজার ৮৪৩ জন বিভিন্ন উপজেলার।

নতুন মৃতদের ৩ জন নগরের বাসিন্দা। বাকি ৫ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪৩ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৬৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা