স্বাস্থ্য

চীন থেকে এলো ১ কোটি ১৫ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত চীনের সিনোফার্মের তৈরি ১ কোটি ১৫ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশে এসেছে। এরমধ্যে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন সরকার। কোভ্যাক্সের আওতায় এসেছে ৩৪ লাখ ডোজ। ক্রয়চুক্তির আওতায় এসেছে বাকি ৭০ লাখ ডোজ।

সর্বশেষ বুধবার (১১ আগস্ট) রাতে দেশে আসে ১৭ লাখ ৭০ হাজার ডোজ সিনোফার্মের টিকা। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে আরও ১৭ লাখ ডোজ চীন থেকে দেশে আসে।

গত ১২ মে প্রথমবারের মতো উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায় চীন সরকার। এরপর ১৩ জুন আসে উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা।

গত ১২ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে। দেশে গত ২৯ এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ভারত সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিন রফতানি স্থগিত করলে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর ২৯ মে অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত হয়।

গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় ক্রয়চুক্তির আওতায় টিকার প্রথম চালান দেশে এসে আসে। ওইদিন ১১ লাখ ডোজ টিকা আসে। এরপর ৩ জুলাই ভোরে আসে আরও ৯ লাখ ডোজ। পরে একে একে ১৭ জুলাই ১০ লাখ ডোজ, ১৮ জুলাই ১০ লাখ ডোজ , ২৯ জুলাই ৩০ লাখ ডোজ টিকা আসে। আর গত দুই দিন ১০ এবং ১১ আগস্ট দেশে আসে মোট ৩৪ লাখ ডোজ সিনোফার্ম।

বাংলাদেশ চীনের সঙ্গে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে। এ টিকার ৭০ লাখ ডোজ এরই মধ্যে দিয়েছে চীন। সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ কেনার বিষয়ে চুক্তি করতে যাচ্ছে সরকার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা