স্বাস্থ্য

ডিসেম্বরের মধ্য টিকা পাবে ৮০ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনার প্রতিশেধক হিসেবে এই বছর ডিসেম্বরের মধ্য দেশের ৮০ ভাগ লোককে টিকার আওতায় নিয়ে আসা হবে। জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। যাতে জানুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। সরকার সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১১ আগস্ট) নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলনে, শুরুতে একটি রাজনীতিক মহল টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। টিকা নিয়ে হতাশার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের জন্য কাজ করছেন।

তিনি আরও বলেন, ভ্যাকসিন নেয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। মাস্ক না পরলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজলো নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা