স্বাস্থ্য

দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। ইতোমধ্যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছে, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করেই প্রথম ডোজ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, আমাদের হাতে ফাইজার, মডার্না এবং সিনোফার্মের দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। টিকা নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই। সুতরাং, কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারে কান দেবেন না।

নাজমুল ইসলাম বলেন, যাকে যেসব কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে, তার টিকা কার্ডে দ্বিতীয় ডোজ নেয়ার নির্ধারিত সময় লিখে দেয়া হয়েছে। সে অনুযায়ী টিকা কেন্দ্রে গেলেই যিনি প্রথম ডোজে ফাইজারের টিকা নিয়েছেন তাকে ফাইজারের দ্বিতীয় ডোজ, যিনি মডার্না বা সিনোফার্মের টিকায় প্রথম ডোজ নিয়েছেন, তাকে সে অনুযায়ী মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে সর্বমোট এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকায় প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। ফাইজারের টিকায় প্রথম ডোজ দেয়া হয়েছে ৫০ হাজার ২৫৫ জনকে। সিনোফার্মের দেয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে এবং মডার্নার টিকা দেয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৭ জনকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা