স্বাস্থ্য

টিকা নিলেন ১ কোটি ৯৬ লক্ষাধিক মানুষ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন। এরমধ্যে ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ প্রথম ডোজ এবং ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৮৬ লাখ ৪৩ হাজার ৫০ পুরুষ আর ৬১ লাখ ২৬ হাজার ৩৯৭ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ লাখ ৯৮ হাজার ৬৩ পুরুষ আর ১৮ লাখ ৪ হাজার ১১০ জন নারী।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬০ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭০ লাখ ৩৯ হাজার ১৮৩ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭৭ হাজার ৮৪৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৫ লাখ ৬৫ হাজার ৫০২ এবং নারী ৩৯ লাখ ১৩ হাজার ৫৫৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৬ লাখ ৫৮ হাজার ৯৯৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৪০৫ এবং নারী ১৭ লাখ ২ হাজার ৫৯২ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬৬ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৯৭ হাজার ৫২৮ এবং নারী ৩১ লাখ ৪১ হাজার ৬৫৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১১ হাজার ৮০০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৭ লাখ ৮১ হাজার ১৬২ এবং নারী ৩০ লাখ ৪৬ হাজার ২২১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ১৬ হাজার ৩৬৬ জন পুরুষ এবং নারী ৯৫ হাজার ৪৩৪ জন।

ঢাকার সাত কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭৭ হাজার ৮৪৫ জন। এদের মধ্যে পুরুষ ৬৬ হাজার ৩১১ এবং নারী ১১ হাজার ৫৩৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২৭ হাজার ৫৯০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার ৬৩ জন পুরুষ এবং নারী ৪ হাজার ৭৫২৭ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ১১ হাজার ৭৭২ এবং নারী ৮ লাখ ৬৩ হাজার ৭৬০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২০ লাখ ৭১ হাজার ৭৬৪ জন প্রথম ডোজ এবং ৩ হাজার ৭৮৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১২ লাখ ৯ হাজার ৫৪৩ এবং নারী ৮ লাখ ৬২ হাজার ২০৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ হাজার ২২৯ জন পুরুষ এবং নারী ১ হাজার ৫৫৭ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা