ফাইল ফটো
স্বাস্থ্য

দুই কোটি ছাড়াল টিকা প্রয়োগ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের টিকার প্রয়োগ হয়েছে মোট ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ। টিকার আওতায় এসেছে ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন। এরমধ্যে ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন প্রথম ডোজ এবং ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৮৪ হাজার ৪৩০ পুরুষ এবং ৬২ লাখ ৩৮ হাজার ৭৩২ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩১ লাখ ৯২ হাজার ৮৯৫ পুরুষ এবং ১৮ লাখ ৭৩ হাজার ৫০ নারী।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৯১৮ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকা পেতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৫১ জন নিবন্ধন করেছেন।

এতে আরও বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৬ লাখ ২৮ হাজার ৮৪১ পুরুষ এবং ৩৯ লাখ ৬২ হাজার ৭৭ নারী। ৪৭ লাখ ৭০ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ১৭০ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ লাখ ১৯ হাজার ৬৮৮ পুরুষ এবং ১৭ লাখ ৫১ হাজার ৬০ নারী। প্রথম ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৯ হাজার ১৫৩ পুরুষ এবং ২২ লাখ ১১ হাজার ১৭ জন নারী।

১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এই টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৯ লাখ ৮২ হাজার ৪৬৬ এবং ৩২ লাখ ১২ হাজার ৪০৬ নারী। এই টিকা নিয়েছেন ৬৯ লাখ ৪০ হাজার ৯৪৮ জন প্রথম ডোজ এবং ২ লাখ ৫৩ হাজার ৯২৪ জন দ্বিতীয় ডোজ।

ঢাকার সাতটি কেন্দ্রে ৮২ হাজার ৭৩৪ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে। এদের মধ্যে ৭০ হাজার ৬৫১ পুরুষ এবং ১২ হাজার ৮৩ নারী। এরমধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৩২ হাজার ৪৭৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ৪৩ হাজার ২৪৮ পুরুষ এবং ৭ হাজার ৭ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ হাজার ৪০৩ পুরুষ এবং ৫ হাজার ৭৬ নারী।

দেশের সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ এই টিকা প্রয়োগ হয়েছে। এদের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ৩৬৭ পুরুষ এবং ৯ লাখ ২৫ হাজার ২১৬ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ১১ হাজার ৭৮৯ জন প্রথম ডোজ এবং ৮ হাজার ৭৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা