স্বাস্থ্য

আজ থেকে চট্টগ্রামে আস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

সাননিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার সব টিকাকেন্দ্রে রোববার (৭ আগস্ট) আস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকাদান একযোগে শুরু হচ্ছে। তবে এসএমএস পাওয়ার পর মিলবে টিকা। যারা আগে এসএমএস পেয়েছেন তাদের এসএমএস দেওয়া হবে না এবং তাদের টিকাকেন্দ্রে যেতে হবে শুরুর দুইতিন দিন পর।

প্রথম ডোজ কোভিশিল্ড টিকা পাওয়ার পর দ্বিতীয় ডোজ না পাওয়া অনেকেই আছেন অপেক্ষায়। টিকার জন্য এ অপেক্ষা চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে।

শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, রোববার থেকে সকল টিকাকেন্দ্রে একযোগে আস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রতিদিন সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত প্রদান করা হবে। তবে নগরীর জেনারেল হাসপাতালে দেওয়া হবে প্রতিদিন দুপুর ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। হাসপাতালে বেশি কক্ষ না থাকার কারণে এই সিদ্ধান্ত এবং এ কেন্দ্রে ১৪ হাজার ৪০০ জন দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

তিনি বলেন, সবার কাছে এমএমএস যাবে। নির্দিষ্ট কেন্দ্রে এসএমএসসহ যোগাযোগ করতে হবে। পূর্বে যারা এসএমএস পেয়েছেন তাদের এ মুহূর্তে এসএমএস দেওয়া সম্ভব হবে না। তবে তারা টিকা পাবেন। তাদের অনুরোধ করব শুরুর দু’তিনদিন পর নির্দিষ্ট টিকাকেন্দ্রে আসতে। এ মুহূর্তে যারা এমএসএস পাচ্ছেন শুধুমাত্র তারাই আসবেন। টিকার যথেষ্ট মজুদ রয়েছে। যত মানুষ বাকি ছিল তার চেয়ে বেশি টিকা আসছে। কাজেই অপেক্ষমান সকলেই টিকা পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা