স্বাস্থ্য

সাত মাসে চার হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরের সাত মাসে ৪ হাজার ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩১২ জন।

গত ২৪ ঘণ্টায় ২০৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সারাদেশে ৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৫৮ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য আইইডিসিআরে জমা পড়েছে।

এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন মশকনিধন কর্মসূচিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। যেসব ভবনে এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবারও দুই সিটি করপোরেশন অভিযান চালিয়ে ২০ ভবনমালিককে ৬ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ ভবন ও স্থাপনার মালিককে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উত্তর যাত্রাবাড়ীর এশিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, মুগদা আইডিয়াল স্কুলের নির্মাণাধীন ভবন এবং ডিসেন্ট হাউজিং ও আসকন হাউজিং নামের দুটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনসহ মোট ১৮টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ জন নির্বাহী ম্যাজিস্টেট ও একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার (আনিক) নেতৃত্বে এ অভিযান চলে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা