স্বাস্থ্য

এক সপ্তাহেই মৃত্যু ১৭২৬ জনের

ফারুক আহমাদ আরিফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক মানুষ। দেশে কয়েক দফায় কঠোর লকডাউন দিয়েও সংক্রমণ ও মৃত্যুর হার কমানো যাচ্ছে না। এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে এক কোটি ৩০ লাখের বেশি মানুষকে। টিকা নিতে সুরক্ষা অ্যাপে আজ দুপুর পর্যন্ত ২ কোটি ১৬ লাখের বেশি মানুষ আবেদন করেছেন। যার হার দাঁড়িয়েছে প্রতি মিনিটে পাঁচ হাজারের মতো। তা ছাড়া আজ থেকে সারাদেশে গণটিকার কার্যক্রম শুরু হয়েছে।

গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৯১২ জন। এক সপ্তাহে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬০৮ জন। ১ হতে ৭ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের তথ্যানুযায়ী এ সংখ্যা দাঁড়িয়েছে।

২০২০ সালের ১৮ মার্চ হতে আজ ৭ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২২ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে।

করোনায় ১ আগস্ট ২৩১ জনের মৃত্যু হয়। এদিন পর্যন্ত মোট মৃত্যু হয় ২০ হাজার ৯১৬ জন। শনাক্ত হয় ১৪ হাজার ৮৪৪ জন ও মোট শনাক্ত ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। এ দিন সুস্থ হয় ১৫ হাজার ৫৪ জন। এদিন পর্যন্ত দেশে মোট সুস্থ হয় ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। ২ আগস্ট ২৪৬ জনের মৃত্যু হয়। এদিন পর্যন্ত মোট মৃত্যু হয় ২১ হাজার ১৬২ জনের। শনাক্ত হয় ১৫ হাজার ৯৮৯ জন ও মোট শনাক্ত ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ৪৮২ ও মোট সুস্থ ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।
৩ আগস্ট ২৩৫ জনের মৃত্যু হয়। এদিন পর্যন্ত মোট মৃত্যু হয় ২১ হাজার ৩৯৭ জনের। শনাক্ত হয় ১৫ হাজার ৭৭৬ জন ও মোট শনাক্ত ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন। সুস্থ ১৬ হাজার ২৯৭ ও মোট সুস্থ ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়। এদিন পর্যন্ত মোট মৃত্যু হয় ২১ হাজার ৬৩৮ জনের। শনাক্ত হয় ১৩ হাজার ৮১৭ জন ও মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার জনের। সুস্থ ৯১০ ১৬ হাজার ১১২ জন ও মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জনের। ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয়। এদিন পর্যন্ত মোট মৃত্যু হয় ২১ হাজার ৯০২ জনের। শনাক্ত ১২ হাজার ৭৪৪ জন ও মোট শনাক্ত ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন ও মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

৬ আগস্ট ২৪৮ জনের মৃত্যু হয়। মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৫০ জনের। শনাক্ত ১২ হাজার ৬০৬ জনের ও মোট শনাক্ত ১৩ লাখ ৩৫ হাজার ৩৬০ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ৪৯৪ জন ও মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। ৭ আগস্ট মৃত্যু হয়েছে ২৬৪ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জন নতুন রোগী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা