স্বাস্থ্য

প্রতি মিনিটে ৫ হাজার আবেদন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকা নিতে ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে প্রতি মিনিটে ৫ হাজার লোক নিবন্ধন করছে। এ পর্যন্ত দেশের দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। শনিবার (৭ আগস্ট) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিটি বিভাগের ওই কর্মকর্তা জানান, শনিবার (৭ আগস্ট) দুপুর পর্যন্ত ২ কোটি ১৬ লাখের বেশি নিবন্ধন হয়েছে। প্রতি মিনিটে প্রায় পাঁচ হাজারের মতো নিবন্ধন হচ্ছে। আজ থেকে সারাদেশে করোনার টিকাদানের সম্প্রসারিত কর্মসূচি চলায় নিবন্ধন বেশি হচ্ছে বলে জানান তিনি।

গত ১৪ জুলাই টিকার জন্য নিবন্ধন এক কোটি ছাড়িয়েছিল। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছিলেন, সুরক্ষায় প্রতিদিন ৫০ লাখ নিবন্ধনের সক্ষমতা রয়েছে।

করোনাভাইরাসের টিকা নিতে ২৬ জানুয়ারি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কর্মসূচি। টিকার মজুত কম আসায় ৮ জুন থেকে টিকার নিবন্ধনপ্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর জুন মাসের শেষ দিকে আবার শুরু হয় টিকার নিবন্ধন কার্যক্রম। দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে ২ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে এসেছে। কিছু টিকা পাওয়া গেছে করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। বাকি টিকা সরকার কিনেছে। ইতিমধ্যে ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে দুই ডোজ পেয়েছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা