গত ২৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন
স্বাস্থ্য

বিএসএমএমইউ ফিল্ড হাসপাতাল চালু আজ

নিজস্ব প্রতিবেদক: করোনা রোগীদের চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। শনিবার (৭ আগস্ট) বেলা ১২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতাল উদ্বোধন করবেন।

শুক্রবার (৬ আগস্ট) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউয়ে স্থাপিত ১ হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে। শনিবার বেলা ১২টায় উদ্বোধন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ২৫ জুলাই ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ওই সময় ৩১ জুলাই হাসপাতালটি উদ্বোধন হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে ২০০ শয্যার আইসিইউ, এইচডিইউসহ ১ হাজার শয্যা থাকছে।

তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শিগগিরই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। মনে রাখতে হবে, সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা