স্বাস্থ্য

রামেক হাসপাতালে করোনায় মৃত্যু ২১

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

শামীম ইয়াজদানী তিনি বলেন, গত একদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ২১ জন। এর মধ্যে সংক্রমণে মারা গেছেন ১০ জন ও উপসর্গে ১১ জন।

মৃতদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন পুরুষ ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, পাবনার ৫ জন ও ঝিনাইদহের ১ জন।

তিনি আরও জানান, করোনা ইউনিটে মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন, পাবনার ২ জন ও ঝিনাইদহের ১ জন করোনা সংক্রমণে মারা গেছেন।

অন্যদিকে, রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ২ জন ও পাবনার ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দুই ল্যাবে করোনা পরীক্ষাও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৪০টি নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা