স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে। অপরদিকে ২৯৭টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬২৬ জনে।ইতোমধ্যে ৪০৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের হার ৩০.৬৩ শতাংশ।

সোমবার (২৬ জুলাই) সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকার জানান,গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৩জন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৮০ বছর বয়সী একজন মহিলা,বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০ বছর বয়সী একজন মহিলা ও পীরগন্জ উপজেলায় ৫০ বছর বয়সী একজন পুরুষ। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড.আফরিন নাজনীন জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৪৭ জন,পীরগন্জ উপজেলায় ১৪, রানীশংকৈল উপজেলায় ১২,বালিয়াডাঙ্গী উপজেলায় ৯জন এবং হরিপুর উপজেলায় ৩জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান,করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন।প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে বের হবেন না।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা