স্বাস্থ্য

করোনায় সারাদেশে মৃত্যু ১৩৩

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। শুক্রবার (২৩ জুলাই) সকালে পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরে একজন মারা যান।
পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৬১টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ২৯.৫০ শতাংশ।
বগুড়া: বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫২৭ জন মারা গেছেন এবং ১৭ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

খুলনা: খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৭ জন।

কুষ্টিয়া: জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৬ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৫৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১.২০%।
সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় ও উপসর্গে ১০ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪৯ নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৪ জন।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, মৃত ১০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩০৫ জন। শনাক্তের হার ৪৬.৯৯ শতাংশ।
টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১০১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৫.৯৬ শতাংশ।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে আরও ৩ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান জানান, এ নি‌য়ে জেলায় ক‌রোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়া‌লো ১৩২ জ‌নে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ১০৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টের ১০টি আইসিইউ রয়েছে যার একটিও খালি নেই।
বরিশাল: বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন।
নোয়াখালী: নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা