স্বাস্থ্য

হাসপাতালে ভর্তি ৪০২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে হু হু করে। ঢাকাসহ বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪০২ জন রোগী ভর্তি রয়েছে।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলাকালে দেশে বর্ষা মৌসুম শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণও হয়েছে। বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি কখনও কখনও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

ডা. নাজমুল ইসলাম বলেন, ২০ জুলাই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ জন এবং এর বাইরে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে এ পর্যন্ত ৪০২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৪ জন। এর মধ্যে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে বলে তথ্য এসেছে। এই বিষয়ে আমরা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হবো, ডেঙ্গুতে তাদের মৃত্যু হয়েছে কিনা।

ডা. নাজমুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় রয়েছে। বাসাবাড়িতে রাখা ফুলের টব বা অন্যান্য স্থানে জমে থাকা পানি তিনদিনের মধ্যে ফেলে দিতে হবে। যারা বাসা ছেড়ে তিনদিনের বেশি সময়ের জন্য বাইরে যাচ্ছেন, কমোডের প্যান ঢেকে রাখতে হবে, পানির যেকোনো পাত্র পানিশূন্য করে উল্টিয়ে রাখতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উত্তম। মশার কামড় থেকে বাঁচতে হলে ছোট-বড় সবার শরীর ঢেকে রাখা যায় এমন কাপড় পরিধান করা উচিত। আমরা করোনা মহামারির মধ্যে রয়েছি। এই সময় জ্বর হওয়া মানেই যে সেটি করোনা হয়েছে বিষয়টি তা নয়। ডেঙ্গুর সন্দেহের বিষয়টিও ভাবতে হবে। পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা