স্বাস্থ্য

তেজপাতার উপকারিতা

সান নিউজ ডেস্ক : নিরামিষ হোক কিংবা আমিষ, তেজপাতা ব্যবহার হয় প্রায় সব ধরনের রান্নাতেই। এটি খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে কাজ করে। মাংস, পায়েস, আচার, সবজি- এসবকিছুতে তেজপাতার ব্যবহার থাকেই। এর এক ধরনের নিজস্ব গন্ধ আছে, যা রান্নায় যোগ হয়ে বাড়তি সুগন্ধ এনে দেয়।

তেজপাতা পুড়িয়ে গন্ধ নিলে তা শরীরের উপকার করে থাকে। যে কারণে কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে না। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পাতা। ডায়াবেটিস এখন পুরো বিশ্বেই এক আতঙ্কের নাম। কারণ প্রতিদিনই বাড়ছে এতে আক্রান্তের সংখ্যা। এই ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে তেজপাতা। জেনে নিন এর কিছু কার্যকারিতা সম্পর্কে-

কীটপতঙ্গ দূর করে

বাড়িতে কীটপতঙ্গের উপদ্রব বেড়ে গেলে কাজে লাগাতে পারেন তেজপাতা। তেজপাতা পোড়ানোর পরে যে ধোঁয়ার সৃষ্টি হয় তা পোকামাকড় দূর করে। বাড়ি থেকে মশা-মাছি তাড়াতে ব্যবহার করতে পারেন এই প্রাকৃতিক পদ্ধতি। এতে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

আমাদের প্রত্যেকের শরীরেই কোনো না কোনো রোগ থাকে। কেউই শতভাগ নিরোগ নই। এক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি। আপনি যদি প্রতিদিন একটি তেজপাতা পুড়িয়ে তার গন্ধ নেন তবে শরীর অনেকটাই সুস্থ থাকবে। সেইসঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

ক্লান্তি দূর করে

দিনশেষে সবার শরীরেই ক্লান্তি ভর করে। কোনো কাজে আর মন সায় দেয় না যেন। তখন শরীর চায় অলসতা, বিশ্রাম। এই ক্লান্তিবোধ কাটাতে সাহায্য করতে পারে তেজপাতা। এছাড়াও এটি স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায়, সেইসঙ্গে শক্তিশালী করে স্মৃতিশক্তিও। ক্লান্তি দূর করে আপনাকে সতেজ হতে সাহায্য করবে তেজপাতা।

ডায়াবেটিস প্রতিরোধ করে

আপনি যদি ডায়াবেটিসের লক্ষণ বুঝতে পারেন তবে ঘরোয়া উপায়ে এর প্রতিকার সম্ভব। অবাক করা বিষয় হলেও সত্যি যে, তেজপাতা পোড়ানো ধোঁয়া নাকে গেলে শরীরে ইনসুলিনের মাত্র বাড়ে। এর ফলে কমে ডায়াবেটিসের মাত্রা। ডায়াবেটিসের পাশাপাশি অন্যান্য রোগও দূরে রাখে এই তেজপাতা পোড়ানো ধোঁয়া।

শ্বাসনালী পরিষ্কার করে

করোনাভাইরাস মহামারির এই সময়ে শ্বাসনালী পরিষ্কার রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করবে তেজপাতা। আপনি যদি তেজপাতা পোড়ানোর গন্ধ নেন তবে তা শ্বাসনালী পরিষ্কার করবে এবং কার্ডিওভ্যাস্কুলার প্রক্রিয়াকে ঠিক রাখতে সাহায্য করবে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা