স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৭ জনে। এ দিন নতুন করে আরও ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৪৯ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা এবং আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ছাড়া আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বোরপুর গ্রামের এক নারী ও একজন পুরুষ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নাম ঠিকানা প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা