স্বাস্থ্য

বিএসএমএমইউ’র ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান

সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩৪ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১০ জুলাই) বিএসএমএমইউয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ জুলাই) নবনিযুক্ত চেয়ারম্যানদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনিযুক্তরা হলেন- মেডিসিন অনুষদের এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মুহম্মদ আবুল হাসানাত, কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম,মনোরোগবিদ্যা বিভাগে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সালাহ উদ্দীন শাহ, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আব্দুল বারী।

শিশু অনুষদের নিয়োগপ্রাপ্তরা হলেন- নিওন্যাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু বিভাগে অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, শিশু নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. আফরোজা বেগম এবং শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান।

সার্জারি অনুষদের নিয়োগপ্রাপ্তরা হলেন- জেনারেল সার্জারি বিভাগে (সার্জিক্যাল অনকোলজিসহ) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অবসটেট্রিক্স এন্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক ডা. বেগম নাসরীন, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, এ্যানেসথেসিয়া, এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, অর্থোপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, শিশু সার্জারি বিভাগে অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন এবং ভাসকুলার সার্জারি বিভাগে ডা. মো. সাইফ উল্লাহ খান।

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের চেয়ারম্যান হলেন- এনাটমি বিভাগে অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবতোষ পাল, ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ফিজিওলজি বিভাগে অধ্যাপক ডা. তাসকিনা আলী, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, ভাইরোলজি বিভাগে অধ্যাপক ডা. আফজালুন নেছা এবং মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারমিন আহমেদ।

ডেন্টাল অনুষদের নতুন চেয়ারম্যান হলেন- অর্থোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দীন এবং প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান।

নার্সিং অনুষদের গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক মেবেল ডি. রোজারিও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা