স্বাস্থ্য

রংপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন, ঠাকুরগাঁওয়ের চারজন, গাইবান্ধার দুইজনসহ রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ের একজন করে রয়েছেন। একই সময়ে নতুন করে ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (০৩ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনাক্ত হওয়া ৫৩২ জনের মধ্যে দিনাজপুরে ২৫৮, ঠাকুরগাঁওয়ে ৯৪, রংপুরে ৫৫, পঞ্চগড়ে ৪২, কুড়িগ্রামে ৩২, গাইবান্ধায় ২৯, লালমনিরহাটে ১২ এবং নীলফামারীতে ১০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৬ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুলাই) ২ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে শুক্রবার (২ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬০ হাজার ৬০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৭ হাজার ৬৯২ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৫৫১ জন।

এর মধ্যে দিনাজপুুরে আক্রান্ত ৮ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ১৯৮ জন, রংপুরে আক্রান্ত ৬ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১১৫ জনের, ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ৩ হাজার ৬০৩ জন এবং মারা গেছেন ৯৩ জন, গাইবান্ধায় আক্রান্ত ২ হাজার ২৩৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের।

এ ছাড়া নীলফামারীতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ৩৮ জন, কুড়িগ্রামে আক্রান্ত ১ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ২৭ জন, লালমনিরহাটে আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের এবং পঞ্চগড়ে আক্রান্ত ১ হাজার ১৪৪ জনএবং ২৪ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা