স্বাস্থ্য

গোপালগঞ্জে আরও ৫জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

শনিবার( ৩ জুলাই) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরের নাজিরপুর গ্রামের জোবেদা বেগম, একই এলাকার পাপিয়া বেগম ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাজাহান মিয়া এবং উপসর্গ নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মনির শেখ- কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের বিশ্বনাথ জয়ধর করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত থেকে শনিবার সকালে তাদের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ১৬৭ নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছেন ৯১ জন। সনাক্তের হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৮১০টি নমুনা পরীক্ষায় ৫
হাজার ২২৭ জন সনাক্ত হয়েছেন। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২৮৬ জন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা