স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে শনাক্তের রেকর্ড

চট্টগ্রাম ব্যূরো :

কঠোর লকডাউন শুরুর দিনে চট্টগ্রামে ৫৫২ জনের নমুনায় করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনের হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে করোনায় আক্রান্ত ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে।

১ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৯৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৬ জন রয়েছেন। করোনা শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ৫ জন।

এর আগে গত ১২ এপ্রিল চট্টগ্রামে সর্বোচ্চ ৫৪১ জনের করোনা শনাক্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত মে মাস থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে চট্টগ্রাম হটস্পট হয়ে উঠেছে। মাঝেমধ্যে কম নমুনা পরীক্ষায় শনাক্ত কম হলেও নিয়মিত শনাক্তের হার বেশি ছিল। সেই সাথে মৃত্যুও ছিল নজরে আনার মতো। স্বাস্থ্যবিধি মেনে না চলায় এই পরিস্থিতি তৈরী হয়েছে বলে মনে করছি আমি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা