স্বাস্থ্য

৭ কেন্দ্রে ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের ৪০টি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের টিকা ফের দেওয়া শুরু হয়েছে আজ থেকে। আর ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর ৭ টি কেন্দ্রে।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ফাইজারের টিকা কার্যক্রম বৃহস্পতিবার থেকে চালু হবে। সারাদেশে এ টিকা পরিবহণ করা কঠিন, তাই আমরা শুধু ঢাকায় সাতটি কেন্দ্র নির্ধারণ করেছি।

তিনি বলেন, এ কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশগামী প্রবাসী কর্মীদের ফাইজার এবং সিনোফার্মের দুই টিকাই দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদিআরব, কুয়েতসহ যেসব সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাদেরই ফাইজারের টিকা দেওয়া হবে। আর বাকি সব প্রবাসীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা