স্বাস্থ্য

চট্টগ্রামে মৃত্যু ও শনাক্তে আবারও রেকর্ড

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামে মৃত্যু ও শনাক্তে আবারও সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।

৩০ জুন বুধবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ২৮৪ জন চট্টগ্রাম মহানগরের ও ১১৫ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ২৯ দশমিক ২৫ শতাংশ; যা এখন পর্যন্ত শনাক্তের হারে সর্বোচ্চ।

আর মৃতদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪ জন ও উপজেলা পর্যায়ে ৬ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে ৪৭৪ জন নগরের ও ২২৭ জন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৮৬৭ জন নগরের ও ১২ হাজার ৮৫৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান ৯ এপ্রিল।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা