স্বাস্থ্য
আবদালা

কিউবার বিস্ময় জাগানো ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় তৈরি ভ্যাকসিন আবদালা যে ৯২.২৮ ভাগ কার্যকর তা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত বলে সে দেশের স্বাস্থ্য বিভাগ দাবি করেছে। কিউবার প্রেসিডেন্ট ৬০ বছরে দ্বিতীয় মহামারি জয়ের স্বস্তি বোধ করছেন বলে এরই মধ্যে মন্তব্য করেছেন। তার মতে প্রথম স্বস্তি যুক্তরাষ্ট, দ্বিতীয়টি করোনা৷

সম্প্রতি এক টুইট বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলে আবদালার প্রশংসা করতে গিয়ে বলেন, ‘‘দুটি মহামারিতে (করোনাভাইরাস ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা) আক্রান্ত হয়েও ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা দুটি কার্যকর ভ্যাকসিন উপহার দিয়েছেন।''

৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের শিকার কিউবা৷ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি অবরোধের বিরুদ্ধে যেভাবে লড়েছে, করোনার বিরুদ্ধেও যেন লড়ছে সেভাবেই৷ এক কোটি দশ লাখ মানুষের দেশটি মহামারির শুরুতেই রাশিয়া বা চীন থেকে ভ্যাকসিন আমদানি না করার সিদ্ধান্ত নেয়৷

জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগের সহায়তা না নেয়ারও সিদ্ধান্ত নেয় তারা৷ পরমুখাপেক্ষী না হয়ে নিজেদের সামর্থ্যে ভ্যাকসিন তৈরি করে দেশবাসীকে করোনা থেকে রক্ষার সেই সিদ্ধান্ত এখন সফল বলে দাবি করছে কিউবা৷ সে দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আবদালা নামের ভ্যাকসিনটি বায়োনটেক-ফাইজার এবং মডার্নার মতোই করোনার বিরুদ্ধে শতকরা ৯২.২৮ ভাগ কার্যকর৷ তবে এ টিকা তিন ডোজ নিতে হয়৷

ভ্যাকসিনের নামে দেশপ্রেম

কিউবার স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক, জাতীয় বীর, কবি হোসে মার্তির কাব্যের চরিত্র আবদালা৷ আবদালাও ছিলেন বীর যোদ্ধা৷ দেশকে রক্ষা করতে নিজের সীমিত সামর্থে পূর্ণ আস্থা রেখেই যুদ্ধে গিয়েছিলেন৷ কিউবা মনে করছে, ভ্যাকসিনের নাম আবদালা রাখা পুরোপুরি সার্থক, কারণ, হোসে মার্তির সেই চরিত্রের মতো ভ্যাকসিন আবদালাও করোনা নামের ভয়ঙ্কর শত্রুকে রুখে দিতে সক্ষম৷

আসল নায়ক বিজ্ঞানী নিয়েতো

আবদালা লাতিন অ্যামেরিকা অঞ্চলে তৈরি প্রথম করোনা ভ্যাকসিন৷ সমাজতান্ত্রিক দেশ কিউবা এমন একটি ভ্যাকসিন উদ্ভাবনের মূল কৃতিত্ব দিচ্ছে বিজ্ঞানী গেরার্দো এনরিকে গুইলেন নিয়েতোকে৷ হাভানার সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (সিআইজিবি)র বায়োমেডিকেল রিসার্চের পরিচালক নিয়েতোর নেতৃত্বেই এ মুহূর্তে সবচেয়ে কার্যকর ভ্যাকসিনগুলোর সমমানের ভ্যাকসিনটি তৈরি করেছেন কিউবান বিজ্ঞানীরা৷

এ সাফল্য খুব সাড়ম্বরে উদযাপনও করেছে কিউবা৷ গত রোববার বাবা দিবসে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয় নিয়েতোকে নিয়ে তৈরি বিজ্ঞাপন৷ সেখানে ৫৮ বছর বয়সি বিজ্ঞানীর সন্তান জানান, তার বাবা পরিবার এবং দেশের মানুষের জন্য কিভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন৷

কিউবায় জাতীয় বীরের মর্যাদা পাওয়া নিয়েতো জানান, দীর্ঘদিন ধরে সপ্তাহের প্রতিটি দিন ভোর থেকে মাঝরাত পর্যন্ত সহকর্মীদের নিয়ে কাজে ডুবে থেকে এখন তিনি তৃপ্ত, কারণ, আবদালার কার্যকারিতা রীতিমতো বিস্ময়কর৷ নিয়েতোর ভাষায়, ‘‘ভ্যাকসিনটা যে ভালো করবে তা আমরা জানতাম, কিন্তু ফলাফল এত ভালো হবে তা আসলেই ভাবিনি৷''

করোনার বিরুদ্ধে কিউবার যুদ্ধ

গত মে মাসে দেশে তৈরি দুটি ভ্যাকসিন নিয়ে টিকা দেয়ার কর্মসূচি শুরু করা হয়৷ অন্য ভ্যাকসিনটির নাম সোবেরানা টু৷

গুইলেন নিয়েতো জানান, এ পর্যন্ত একটি করে ডোজ পেয়েছেন কিউবার ২২ লাখ মানুষ আর ১৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজও দেয়া শেষ৷ এছাড়া নয় লাখ মানুষ ইতিমধ্যে তিনটি ডোজই পেয়ে গেছেন৷

আবদালার চাহিদা

আবদালার তিনটি ডোজ৷ দু সপ্তাহ পর পর নিতে হয় একেকটি ডোজ৷ আগামী আগস্টের মধ্যে দেশের অন্তত ৭০ ভাগ মানুষকে তিন ডোজ টিকা দেয়ার লক্ষ্য স্থির করেছে কিউবা৷ দেশের মানুষকে দেয়ার পাশাপাশি এ টিকা রপ্তানির উদ্যোগও চলবে৷

আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষজ্ঞ প্যানেল আবদালার কার্যকারিতা চূড়ান্তভাবে পরীক্ষা করবে৷ তাদের অনুমোদন পেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)র অনুমোদন চাইবে কিউবা৷ ডাব্লিউএইচও-র সবুজ সংকেত পেলেই শুরু হবে রপ্তানি৷ বলিভিয়া, জ্যামাইকা, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা এবং মেক্সিকো জানিয়েছে তারাও এই টিকা পেতে আগ্রহী৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা