স্বাস্থ্য

খালি পেটে চা, আর খাবেন না

সান নিউজ ডেস্ক : ঘুম থেকে উঠে ঠিকমতো চোখটা খোলার আগেই চায়ের কাপের দিকে হাত বাড়িয়ে দেওয়ার এই যে সংস্কৃতি, সেটা পশ্চিম থেকে আমদানি হওয়া। আর এই চায়ের নাম দেওয়া হয়েছে ‘বেড টি’। কিন্তু এক কাপ বেড টি আপনাকে যতই ঘুম তাড়িয়ে সতেজ করে দিক না কেন, এর উপকারিতার চেয়ে অপকারিতা বহুগুণে বেশি।

সকালে উঠে খালি পেটে দুধ চা বা কফি খেলে ক্যাফেইন ঘুম তাড়িয়ে দেয়। তা ছাড়া দুধ চিনি তাৎক্ষণিকভাবে বেশ খানিকটা ক্যালরি শক্তি জোগায়, চনমনে করে। কিন্তু খালি পেটে এ চা বাড়ায় পটাশিয়ামের মাত্রা; যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। খালি পেটে চা বাড়ায় পানিশূন্যতা। সুস্থ-স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও খালি পেটে চা পানের অভ্যাস ত্যাগ করা উচিত। কারণ, এটি ক্ষুধামান্দ্য তৈরি করে আর হজমেও সমস্যা করে। হতে পারে গ্যাস্ট্রিকও। আর যাঁরা অনিদ্রায় ভুগছেন, তাঁদের উচিত জরুরি ভিত্তিতে এ অভ্যাসকে বিদায় করা।

এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘আমরা ওগুলোকে বলি ইরিটেটিং খাবার। যাঁদের অনেক আগে থেকে অভ্যাস আছে, তাঁদের কথা ভিন্ন। তাঁদের হয়তো সকালে খালি পেটে চা বা কফি খেলে চাঙাভাব আসে, বাথরুম ভালো হয়। কিন্তু তাঁদের দেখে অন্যরাও শুরু করলে, তাঁদের হিতে বিপরীত হতে পারে। হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা সকালের নাশতাটা ভালোভাবে খেতে না পারা, এমন অসুবিধা হতে পারে।’

সকালে উঠে চা বা কফি না খেলে খাব কী? সেই সমাধানও জানালেন এই পুষ্টিবিদ। বললেন, ‘সায়েন্টিফিক্যালি একটা দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার পর চা বা কফি খাওয়া যাবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খাওয়া সবচেয়ে ভালো। এতে সারা রাতের পানিশূন্যতা দূর হয়। পানি শরীরকে সবচেয়ে ভালোভাবে ডিটক্সিফাই করে। বিকেলের নাশতায় বা মুড়ির সঙ্গে, হালকা কিছু খাওয়ার পর চা বা কফি খাওয়া যেতে পারে। দুধ, চিনি ছাড়া লাল চা বা ব্ল্যাক কফি খেলে ভালো।’

পুষ্টিবিদেরা বলেন, চা বা কফি নিঃসন্দেহে কোনো অস্বাস্থ্যকর পানীয় নয়। কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয়। কখন খাওয়া হচ্ছে, কীভাবে খাওয়া হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ।
বারডেম হাসপাতালের সহকারী অধ্যাপক ফিরোজ আমিন জানান, বেড টি পান করার অভ্যাস খুব ভালো কিছু নয়। কেউ যদি একান্তই অভ্যস্ত হয়ে পড়েন, তবে তা থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি-দুধ ছাড়া লিকার চা পান করতে হবে। গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয়। কারণ, এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। খালি পেটে কফি পান করার অভ্যাসও স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সবচেয়ে ভালো হয়, সবাই যদি এই বেড টি থেকে দূরে থাকেন।

সকালে হালকা কিছু খেয়ে বা নাশতা করে চা পান করুন। যদি কিছুই না খান, অন্তত এক গ্লাস পানি খেয়ে তারপর চা খান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা