লকডাউনের চিন্তা-ভাবনা নেই : স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্য

লকডাউনের চিন্তা-ভাবনা আপাতত নেই : স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন বাস্তবায়ন করে না। এটা বাস্তবায়ন করে সরকার।

বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস ওম্যান এন্টারপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সফল ও ভালো থাকুক। আমরা এটাও চাই করোনা যাতে বৃদ্ধি না পায়। স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করতে হবে। আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ভ্যাকসিন নেবেন।

মন্ত্রী বলেন, আমরা যদি স্বাস্থ্য বিধি না মেনে চলি তাহলে করোনা আবারও বেড়ে যাবে। ১৫ দিনে ২০ লাখ লোক কক্সবাজার ও বান্দরবান ভ্রমণে গিয়েছে। কেউ মাস্ক পরিধান করেননি। যারাই মাস্ক ছাড়া ঘুরেছে তারাই সংক্রমিত হয়েছে। বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার লোক অংশগ্রহণ করে কেউ মাস্ক পরিধান করে না। এই বিষয় গুলো যদি আমরা পরিহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমাদের লকডাউনের প্রয়োজন হবে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা