স্বাস্থ্য

স্বাস্থ্যবিধি মানাতে আবারও ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। একদিকে দেশে করোনার যুক্তরাজ্যের নতুন ট্রেইন শনাক্ত হয়েছে অন্যদিকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথায়ও। সারা দেশে ট্রেন, বাস, মার্কেট রাস্তা ও সামাজিক উৎসবসহ যে কোনও পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা দেখা যাচ্ছে না।

সোমবার ( ১৫ মার্চ) ঘরে-বাইরে সব স্তরে মাস্ক পরা নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি সামাজিক দূরত্ব মানতে এবং জনসমাগম নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এসব বিধিনিষেধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত বসবে এবং অমান্যকারীদের জরিমানা করা হবে। প্রত্যেক জেলায় এ ব্যাপারে নির্দেশনা দিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পাঠানো হয়েছে।

অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মানুষকে শতভাগ স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর অবস্থান ঘোষণা করেছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, জনগণ কিছুতেই স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছে না। ভীষণ শৈথিল্য দেখাচ্ছে। অথচ সংক্রমণ বাড়ছে। তাই জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানকে আগের মতো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, মানুষজন কিছুই মানছে না। সব আগের মতো হয়ে গেছে। রাস্তাঘাটে, গ্রামে, সব জায়গায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদসীনতা দেখাচ্ছে। এসবের কারণে সংক্রমণ আবার বেড়ে গেছে। মানুষ যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানে তাহলে সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে।

মাস্ক পরতে সরকারের ১১ নির্দেশনা : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবস্তরে মাস্ক পরা নিশ্চিত করতে সরকার ১১টি নির্দেশনা দিয়েছে। এক সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো ১. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আসা সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। ২. সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসা সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। ৩. শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। ৪. শপিং মল, বিপণিবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। ৫. হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরা ছাড়া ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবেন না। ৬. গণপরিবহনের (সড়ক, নৌ, রেল, আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে আরোহণের আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। ৭. গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবেন। ৮. হকার, রিকশা ও ভ্যানচালকসহ সব পথচারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবে। ৯. হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবেন। ১০. সব সামাজিক অনুষ্ঠানে আসা ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। ১১. বাড়িতে করোনা উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহার করবেন।

স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত, না মানলে জরিমানা : দেশজুড়ে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতা ও সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করতে সচিবালয়ে এক বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা। সেখানে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার জন্য সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়।

সভায় আলোচনা হয়, মাস্ক পরা নিশ্চিত করা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সামাজিক অনুষ্ঠানাদি বন্ধ ও সংকুচিত করতে ইতিমধ্যেই জেলা প্রশাসক, সিভিল সার্জন ও ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে।

এটা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত বসবে এবং অমান্যকারীদের জরিমানা করা হবে। তবে এখনও সরকার লকডাউনের ব্যাপারে কিছু ভাবছে না বলে সভায় জানানো হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা