ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

সাননিউজ ডেস্ক

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত পানি বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, লোহিত কণিকার উৎপাদনে সাহায্য করে এবং শরীরের পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখে। ফলে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতায় সামান্য বিঘ্ন ঘটলেও শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। চিকিৎসকরা বারবার সতর্ক করে বলেন, কিডনির স্বাস্থ্য রক্ষা করতে হলে নিয়মিত পানি খাওয়ার পাশাপাশি সময়মতো রক্ত ও ইউরিন পরীক্ষাও জরুরি।

কিন্তু কীভাবে বুঝবেন, কিডনির সমস্যা শুরু হয়েছে? চলুন, জেনে নিই যেসব লক্ষণ অবহেলা করলে বিপদ হতে পারে কিডনির।

প্রস্রাবে অস্বাভাবিকতা: বারবার প্রস্রাবের বেগ হওয়া, বিশেষ করে রাতে। স্বাভাবিকের তুলনায় কম প্রস্রাব হওয়া।

প্রস্রাব ফেনাযুক্ত হলে বুঝতে হবে প্রোটিন লিক হচ্ছে। প্রস্রাবে রক্ত থাকলে তা গোলাপি বা কালচে রঙে দেখা দিতে পারে।

শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব: কিডনি যদি অতিরিক্ত পানি ও লবণ শরীর থেকে বের করতে না পারে তাহলে পা, গোড়ালি বা চোখের চারপাশে ফোলা ভাব দেখা দিতে পারে।

অকারণ ক্লান্তি ও দুর্বলতা: কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে বর্জ্য জমে গিয়ে রক্ত দূষিত হয়। এতে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। যার ফলে ঘুম বা বিশ্রামেও ক্লান্তি দূর হয় না।

পেশিতে যন্ত্রণা: ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্য নষ্ট হলে পেশিতে ব্যথা বা টান ধরার মতো উপসর্গ দেখা যায়।

শ্বাসকষ্ট বা বুক ধড়ফড়: কিডনি বিকল হলে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট বা বুক ধড়ফড়ের মতো জটিলতা দেখা দিতে পারে।

এ ছাড়াও রক্তচাপ বেড়ে যাওয়া, ত্বকে অতিরিক্ত চুলকানি বা রুক্ষতা, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া ইত্যাদি উপসর্গও দেখা দিতে পারে কিডনির সমস্যায়। তবে উপরের যেকোনও একটি উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা