ফেনী প্রতিনিধি
স্বাস্থ্য

ফেনীতে ড্যাবের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ফেনী শাখার আয়োজনে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নিউরোসার্জারী বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ড্যাব'র ফেনী জেলা সভাপতি ডাক্তার এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড্যাব'র চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ জসিম উদ্দিন৷

সেমিনারে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মাইনুল হক সরকার, নিউরো সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাজিউল হক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স এর নিউরো সার্জারী বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ হালিম, নোয়াখালী মেডিকেল কলেজের নিউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ও সুনামগঞ্জ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল করিম চৌধুরী।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ড্যাব'র সায়েন্টিফিক সেক্রেটারি ডাক্তার জালাল উদ্দিন মেনন৷ বক্তব্য রাখেন ফেনীর সিভিল সার্জন ডাক্তার রুবাইয়াত বিন করিম৷ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স এর নিউরো সার্জারী বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোঃ শামসুল আরেফিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স এর নিউরো সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জালাল উদ্দীন মুহাম্মদ রুমি৷

সেমিনারে আগত অতিথিদের স্বাগত জানান ফেনীস্থ ড্যাব'র সাধারণ সম্পাদক ডাক্তার মোবারক হোসেন দুলাল৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার ইসমাইল হোসেন শাশীম ও জাসরিন আক্তার মিলি৷ অপসোনীন ফারমা লিমিটেড এর সৌজন্যে আয়োজিত এ সেমিনারটি ফেনী ও আশপাশের জেলার নবীন প্রবীণ চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়৷

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা