ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

পাবনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

পাবনা প্রতিনিধি: ‘আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যৎ, যত্নেই অর্থনৈতিক শক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: ভোলায় লাজ ফার্ম মডেল ফার্মেসির উদ্বোধন

এ উপলক্ষ্যে রোববার (১২ মে) সকালে পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে হাসপাতাল রোডস্থ কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন স্মরণে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়।

আলোচনা সভায় পাবনা আইডিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ ড. উমা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী। তিনি নার্সিং পেশাকে মহৎ পেশা উল্লেখ করে নার্স দিবস ও এ সেবা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন।

আরও পড়ুন: রংপুরে নিম্নমানের স্যালাইনে বাজার সয়লাভ

তিনি আরও বলেন, নার্সরা রোগীদের প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করেন। নার্সদের সহানুভূতি রোগীদের সুস্থতা ও পুনরুদ্ধারের জন্য বিরাট অবদান রাখে। সেজন্য সব ধরনের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। গুরুত্বের সঙ্গে তাদের সেবা যত্ন করতে হবে।

করোনাকালীন সময় নার্সরা রোগীদের চিকিৎসা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। ফ্লোরেন্স নাইটিংগেল মানবতার সেবার অগ্রদূত ছিলেন। তাই আপনাদের নার্সিংয়ের জনকের মত করে নিজেকে গড়ে তুলতে হবে।

ওবায়দুল্লাহ ইবনে আলী বলেন, চিকিৎসকরা রোগীকে শুধু ব্যবস্থাপত্র দিয়ে চলে যান। বাকি সিংহভাগ সময় নার্সের তত্ত্বাবধানেই রোগী থাকেন। ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা ও সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন।

আরও পড়ুন: অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ

এ মহৎ পেশার নার্সদের পদোন্নতিসহ সুযোগ-সুবিধা প্রদানে অবহেলা করার সুযোগ নেই। বর্তমান সরকার নার্সদের প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য কাজ করছে।

পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক মো. আবু দাউদ বলেন, পাবনা আইডিয়াল নার্সিং কলেজে একে একে এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

আমাদের কার্যক্রম শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিদেশেও আমাদের শিক্ষার্থীরা এ পেশায় চাকরির সুযোগ পাবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক মো. আবু দাউদ, পাবনা আইডিয়াল নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ ডা. হোসনেয়ারা পারভীন, পাবনা আইডিয়ার ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক মো. জহিরুল ইসলাম ও পাবনা আইডিয়াল হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা