ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ভোলায় লাজ ফার্ম মডেল ফার্মেসির উদ্বোধন 

ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলায় গুণগত ও মানসম্মত ঔষুধ বিক্রির মাধ্যমে সেবা দেয়ার লক্ষ্য দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মার ৯৭তম শাখার (ভোলা শাখা) উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন: টঙ্গী যাচ্ছে মেট্রোরেল, বঞ্চিত আশুলিয়াবাসী

শনিবার (১১ মে) সকালে ভোলা শহরের প্রাণকেন্দ্রে কেপটাউন মার্কেটের নিচতলায় ফিতা কেটে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা পৌর সভার মেয়র মনিরুজ্জামান।

লাজ ফার্মা লিমিটেড’র চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমান সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লাজ ফার্মা লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান, ভোলা শাখা লাজ ফার্ম পরিচালক শাকিব রহমান জয় ও লাজ ফার্মা ভোলা ব্রাঞ্চের পরিচালক আনোয়ার হোসেন চেয়ারম্যানসহ লাজ ফার্মা পরিবারের সদস্যবৃন্দ।

লাজ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান বলেন, আধুনিক সেবা ও উন্নত ওষুধ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৯৭২ সাল থেকে লাজ ফার্মা দেশব্যাপী শাখা স্থাপন করে আসছে। ভোলায় মানুষকে গুণগত ওষুধের মাধ্যমে সেবা দিতে এখানে দেশের ৯৭তম শাখার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: সব পরিকল্পনা পরিবেশবান্ধব হতে হবে

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক স্বীকৃত দেশের সর্বপ্রথম মডেল ফার্মেসী।

এখানে কোনো ভেজাল ও নকল ঔষধ নেই। লাজ ফার্মা রেজিস্ট্রার্ড গ্রেড-১ ফার্মাসিষ্ট এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ সেলস্ম্যান ও ডিপ্লোমা ফার্মাসিস্ট দ্বারা ঔষধ ডিম্পেসিং এর নিশ্চয়তা বিধান করা হয়ে থাকে।

এখানে নিদিষ্ট ঔষধগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখা হয়। তবে এসব বিষয়ে কোনো অভিযোগ পেলে শাখা বাতিল করে দিবে বলে জানান।

প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঔষধ সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পণ্য সরবরাহ করা হবে। ভোলার মানুষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লাজ ফার্মা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা