goodnews

ফুটপাতের নারী মুচিকে পুনর্বাসিত করলেন সমাজসেবক ছগির 

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠি: ফুটপাতের সেই নারী মুচি সবিতা দাসকে পুর্নবাসিত করলেন সমাজসেবক ছবির হোসেন। ফুটপাত থেকে তুলে এনে সবিতাকে দেওয়া হয়েছে নতুন জুতা-স্যান্ডেলে সাজানো দোকানঘর।

বুধবার (৫ আগস্ট) সকালে সবিতার হাতে তুলে দেওয়া হয় দোকানঘরটি।

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের চামটা গ্রামে বংশ পরম্পরায় বাস করছে রবিদাস সম্প্রদায়ের পরিবারটি। বাবা প্রয়াত হওয়ার পর এ পরিবারের সন্তান সবিতা নারী হয়েও গত ১২ বছর ধরে জীবিকার তাগিদে রাস্তার পাশে ফুটপাতে বসে অন্যের জুতা-স্যান্ডেল মেরামত করে সংসার চালিয়ে আসছিলেন। এ নিয়ে গণমাধ্যমেও বারবার সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদ দেখে এগিয়ে আসেন শহরের ব্যবসায়ী ও সমাজসেবক ছগির হোসেন। তিনি এক লাখ টাকা ব্যয় করে দোকানঘরটি তুলে সেখানে নতুন জুতা-স্যান্ডেল কিনে সাজিয়ে দেন। ওই দোকানটিই সবিতাকে দিয়ে পুনর্বাসিত করেন।

আলোকিত এই সমাজসেবক ছগির হোসেন বলেন, ‘এ সংগ্রামী নারীর পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভালো লাগছে। সমাজের স্বচ্ছল মানুষগুলো একজন একজন সবিতার পাশে দাড়ালে দেশের দৃশ্যপট বদলে যাবে।’

ফুটপাত থেকে উঠে এসে নিজের নতুন জুতা-স্যান্ডেলে সাজানো নতুন দোকান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগ্রামী এই নারী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা