goodnews

ব্যান হচ্ছে টিকটকার অপু ও মামুনের আইডি

নিজস্ব প্রতিবেদক:

বিতর্কিত টিকটকার অপু ভাই ও মামুনসহ কয়েকজনের টিকটক ও লাইকি আইডি ব্যান করা হচ্ছে।

মারামারি ও হিংসাত্মক বিষয়ে তরুণ সমাজকে বিপথে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ‘সাইবার-৭১’।

সোমবার (৩ আগস্ট) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে ‘সাইবার-৭১’ অফিসিয়াল পেইজে পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় জানান, অপু-মামুনসহ বিকৃত ভিডিও প্রস্তুতকারীদের বিষয়ে টিকটকের আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে। অপু- মামুনের আইডি খুব শিগগিরই ব্যান করা হবে বলে জানিয়েছেন তারা।

হৃদয় আরো জানান, এ বিষয়ে টিকটকের অফিসিয়াল পেইজেও ঘোষণা দেওয়া হবে।

জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বিতর্কিত মুখ ‘অপু ভাই’কে সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অপুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করছেন।

চীনা অ্যাপস টিকটকে নানা ধরনের বিকৃত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিকমাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরির অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।

অপুকে গ্রেপ্তারের পর এবার মামুনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা